হামের টিকা না দেওয়া ছিল ক্ষমাহীন— তারেক রহমান

ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগের দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়ায় রোগটি ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়েছে, যা “ক্ষমাহীন অপরাধ”। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বর্তমান সরকার টিকাদান ও প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। স্বাস্থ্যখাতে জিডিপির ৫% বরাদ্দ, ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ (৮০% নারী), ই-হেলথ কার্ড চালু এবং উপজেলা স্বাস্থ্যসেবা আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *