কোটালীপাড়ার এমপি জনাব এস এম জিলানীর মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

ভেতরের খবর নিউজ ডেস্ক: উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ): মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
তিনি বলেছেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোটালীপাড়ায় মুষ্টিমেয় কিছু মানুষ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে তাদের কোনো শক্তিই টিকবে না।”
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কোটালীপাড়া শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জিলানী বলেন, “যুবসমাজ আমাদের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই স্তম্ভ দুর্বল হয়ে পড়লে পুরো দেশই ক্ষতিগ্রস্ত হবে। তাই যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বেকারত্ব ও হতাশা অনেক সময় তরুণদের মাদকের দিকে ঠেলে দেয়। এ কারণে কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
মাদক প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—অভিভাবকদের তা নজরে রাখতে হবে। শিক্ষকরা ক্লাসে সচেতনতা তৈরি করবেন এবং ইমামরা জুমার খুতবায় এ বিষয়ে দিকনির্দেশনা দিলে সমাজ উপকৃত হবে।”
ক্রীড়াচর্চা প্রসারে প্রতিটি ইউনিয়নে দুটি করে ক্রীড়া ক্লাব গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষ্যে শিল্পকলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর ও সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
সমাবেশে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এফ এম মিরাজুল সৈকত , ১৮-০৪-২০২৬ইং
০১৮১১৯৫৩২৬১
  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *