ভেতরের খবর নিউজ ডেস্ক: সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি জানিয়েছেন, সংসদে গিয়ে তিনি নারীদের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারী অধিকারসহ শ্রমিক, প্রবাসী ও সাধারণ মানুষের সমস্যাও তুলে ধরবেন।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে তিনি দাবি করেন, এটি কোনো একক গোষ্ঠীর নয়; বরং সাধারণ মানুষের অংশগ্রহণেই সফল হয়েছে। আন্দোলনকে ঘিরে রাজনৈতিক সংকীর্ণতা তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভাইরাল হওয়া ৫০ হাজার টাকার বিষয়ে সিঁথি বলেন, এটি মনোনয়ন ফরমের অফিসিয়াল ফি, অনৈতিক লেনদেন নয়। মনোনয়ন দেওয়া দলীয় সিদ্ধান্ত হলেও মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
@ইয়াসমিন রিমা


