ভেতরের খবর নিউজ ডেস্ক: বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুইদিন ভার্চুয়ালভাবে হাইকোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে নির্দিষ্ট দিন উল্লেখ না থাকলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচারকাজ চলবে।
এতে বলা হয়, ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ ও জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।
ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারদের সুপ্রিমকোর্টের আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা


