ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে হল প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) অভিযানে অন্য হলের এক ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য সেবনের সময় আটক করা হয়।
হল সূত্রে জানা যায়, বহিরাগত ছাত্রীর উপস্থিতির খবর পেয়ে প্রশাসন তল্লাশি চালায়। এ সময় মাদক উদ্ধার করা হয়। তবে বেগম খালেদা জিয়া হলের জিএস দাবি করেন, ছাত্রীটি পারিবারিক সমস্যার কারণে ঘুমের ওষুধ সেবন করেছিলেন এবং তাকে ঢাকায় পরিবারের কাছে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
@ইয়াসমিন রিমা


