ভার্চুয়াল আদালত নিয়ে ইতিবাচক বার্তা: অ্যাটর্নি জেনারেল

ভেতরের খবর নিউজ ডেস্ক: দেশে জ্বালানি সংকটের মধ্যে ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি এটিকে প্রধান বিচারপতির একটি ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়াল আদালত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিচার প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গত ১৯ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগে প্রতি সপ্তাহে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং সংশ্লিষ্ট প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *