ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগম। বুধবার দুপুরে দেড় মাস বয়সী কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে তিনি কারাগার থেকে বের হন।
এর আগে ঢাকার সিএমএম আদালত বিস্ফোরক আইনের এক মামলায় মানবিক দিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন। কারামুক্তির সময় পরিবার ও সহকর্মীরা তাঁকে স্বাগত জানান।
শিল্পী বেগম অভিযোগ করেন, বিএনপির লোকজন তাঁকে ধরিয়ে দিয়েছে। তবে তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।
@ইয়াসমিন রিমা