ভেতরের খবর নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা খাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুতা ও ড্রেস বিতরণসহ সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা।
তিনি আরও জানান, আগামী দিনগুলোতে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।
@ইয়াসমিন রিমা