ট্যাক্স-ফ্রি নয়, সরকারি গাড়ি চান এমপি হাসনাত

ভেতরের খবর নিউজ ডেস্ক: ট্যাক্স-ফ্রি সুবিধার আওতায় গাড়ি নয়, বরং সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি দেওয়ার প্রস্তাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, সংসদ সদস্যরা ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে চান না। বরং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মতো দায়িত্ব পালনের জন্য একটি করে সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে।
হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ৭০ হাজার টাকা বরাদ্দ থাকলেও অনেকের নিজস্ব গাড়ি নেই। তাই সরকারি মালিকানাধীন গাড়ি দিলে অতিরিক্ত ব্যয় ছাড়াই তা ব্যবহারের সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট নেওয়ার বিষয়ে সংসদের সর্বসম্মত সিদ্ধান্ত রয়েছে এ সুবিধা গ্রহণ করা হবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে বর্তমান সংসদের সদস্যরা একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *