কোটালীপাড়ায় এমপি এস এম জিলানী নিজেই কচুরিপানা পরিষ্কার কার্যক্রম: খাল বাঁচলে কৃষক বাঁচবে

ভেতরের খবর নিউজ ডেস্ক: এফ এম মিরাজুল সৈকত , কোটালীপাড়া (গোপালগঞ্জ): কৃষকদের সেচ সংকট ও জলাবদ্ধতা নিরসনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে অংশ নেন।
সংসদ সদস্য এস এম জিলানী বলেন, খাল বাঁচলে কৃষক বাঁচবে। খালগুলো সচল থাকলে কৃষকরা সহজে জমিতে সেচ দিতে পারেন এবং জলাবদ্ধতাও কমে যায়। দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হওয়ায় স্থানীয় কৃষকরা সেচ দেওয়া ও জমির অতিরিক্ত পানি নিষ্কাশনে সমস্যায় পড়ছিলেন। তাই কৃষকের সুবিধার কথা চিন্তা করেই এই পরিষ্কার কার্যক্রমে নেমেছি।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, কৃষকের সমস্যা সমাধানে এমন উদ্যোগ সময়োপযোগী। মানুষের উপকারে আসে—এমন সকল কাজ আমরা এস এম জিলানী ভাইয়ের নেতৃত্বে অব্যাহত রাখতে চাই।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, মানিকুজ্জামান হাওলাদার, কাজী অমিত মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই পরিষ্কার অভিযানে অংশ নেন।

স্থানীয় কৃষকরা জানান, খালটি পরিষ্কার হওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক হবে। এতে সেচ দেওয়া সহজ হবে এবং জমিতে জমে থাকা পানি দ্রুত নেমে যাবে বলে তারা আশা করছেন।

# এফ এম মিরাজুল সৈকত , 25.04.2026
01811953261

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *