চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজের দাবিতে শিবগঞ্জে গনসমাবেশ

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন শিবগঞ্জ উন্নয়ন ফোরামের আহ্বায়ক জহিরুল কাইউম বাবর। এ সময় বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আল বাশরী সোহান, অধ্যাপক আবুল বাশার, সুজন শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এ কে এস রোকন এবং সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. নুরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন উন্নয়ন বৈষম্যের শিকার। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ থাকা সত্ত্বেও চার লেন সড়কের দাবি উপেক্ষিত হয়েছে বলে তারা উল্লেখ করেন। একইসঙ্গে, দেশের ৮ জেলায় মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও চাঁপাইনবাবগঞ্জকে তালিকার বাইরে রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
সমাবেশে অংশগ্রহণকারীরা ভৌগলিক দিক বিবেচনায় জেলার মধ্যবর্তী অবস্থানে থাকা শিবগঞ্জ উপজেলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জোর দাবি জানান। জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *