ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নয় : হুইপ রকিবুল

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদে সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা এখন আর ক্যাম্পাসে কোনো ধরনের গুপ্ত রাজনীতি দেখতে চায় না, তারা চায় সবকিছু হোক প্রকাশ্যে ও উন্মুক্তভাবে।
সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, গোপনে ‘মব ক্রিয়েট’ করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার চেষ্টা সাধারণ শিক্ষার্থীদের জন্য কখনোই সুখকর হবে না। এতে ভালো কিছু আসবে না বলেও মন্তব্য করেন তিনি।
রকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ইতোমধ্যে অনেক সময় নষ্ট করেছে। তারা এখন চায় শান্তিপূর্ণ ক্যাম্পাস, যেখানে উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হবে। রাজনৈতিক আলোচনা হলে তা সবার মতামতের ভিত্তিতে হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।
ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি চলবে, সে বিষয়েও সংসদে আলোচনা হতে পারে বলে মত দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, “রক্তের বিনিময়ে পাওয়া ক্যাম্পাস আর নষ্ট করতে চাই না। কোনোভাবে মব তৈরি করে আবারও ফ্যাসিবাদী পরিস্থিতিতে ফিরে যেতে চাই না।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধাভিত্তিক বিকাশ নিশ্চিত করেই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং সে জন্য শান্তিপূর্ণ শিক্ষাঙ্গন অপরিহার্য।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *