ভেতরের খবর নিউজ ডেস্ক: ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমি জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ঐতিহাসিক ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমি ও তার সহকর্মীরা। পরে রিকশায় করে মাইকযোগে ভাষণ প্রচারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, ডাকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাদের একটি অংশ এতে বাধা দেয়।
এক পর্যায়ে ইমিসহ কয়েকজনকে জোর করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশ তাদের আটক করে। পরদিন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ইমিসহ তিনজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে বেশ আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।


