চান্দিনায় স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক নারীকে (২৭) ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বরুড়া উপজেলা থেকে ওই দম্পতি রোববার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় চান্দিনার উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে মাইজখার ইউনিয়নের মাদারখোলা এলাকায় অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা সেটি ঠেলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তাদের পথরোধ করে এবং খারাপ আচরণ শুরু করে। পরে তারা আরও দুজনকে ডেকে আনে।
ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, দুর্বৃত্তরা জোর করে তার স্ত্রীকে টেনে হিঁচড়ে পাশের একটি খেতে নিয়ে যায় এবং তাকে দূরে সরিয়ে দেয়। তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নারীকে উদ্ধার করে।
ভুক্তভোগী নারী জানান, তাকে জোরপূর্বক খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, এ ঘটনায় মোট পাঁচজন জড়িত। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *