কোটালীপাড়ায় মাদকের বিস্তার রোধে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যুবসমাজকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যার স্লোগান হলো- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে । বুধবার (৬ মে) দুপুর ১২টায় উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ।
রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক।
এসময় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ আলী,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ইউনি সদস্য নিহার রঞ্জন, বাবুল ঘরোজাসহ, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইউএনও সাগুফতা হক্ বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসন একা নয়, সবার সম্মিলিত উদ্যোগেই মাদক নির্মূল সম্ভব।
সভায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বলেন, সবাইকে উচিত পরিবারের সদস্যদের উপর নজর রাখা। ঘরে বসে কেউ মাদক সেবন করে না। সন্তানেরা কে কোথায় যায়, কার সাথে মেলামেশা করে সে খেয়াল রাখতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়—তথ্য দিয়ে সহযোগিতা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন তার বক্তব্যে বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে রক্ষা করতে হলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচি বলেন, রাধাগঞ্জ ইউনিয়নকে মাদকমুক্ত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষ একযোগে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব।

সমাবেশে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

# এফ এম মিরাজুল সৈকত , ০৬.০৫.২০২৬
01811953261

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *