কোটালীপাড়ায় ছাত্রদলের উদ্যোগে বিধবা নারীর ধান কেটে সহায়তা

ভেতরের খবর নিউজ ডেস্ক: এফ এম মিরাজুল সৈকত,  কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উর্মিলা বৈদ্য নামের এক বিধবা নারীর ধান কেটে মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সম্প্রতি উপজেলার এক বিধবা নারীর পাকা ধান কেটে দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার সহায়তার হাত বাড়িয়ে দেন কোটালীপাড়া ছাত্রদলের নেতাকর্মী ও সাথে ছিলো কোটালীপাড়া উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মী।

জানা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের তারাকান্দ গ্রামের বাসিন্দা ওই বিধবা নারী দীর্ঘদিন ধরে আর্থিক ও জনবল সংকটে ভুগছিলেন। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় নিজের জমির ধান কাটতে হিমশিম খাচ্ছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তার জমির ধান কেটে দেওয়ার উদ্দোগ নেয়।

এসময় ধান কেটে দেওয়ার এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক- আবুল বশার হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব- মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক- লালন শেখ, সদস্য সচিব- নিলয় হাওলাদার মোস্তফা, কলেজ ছাত্রদলের সদস্য সচিব- মোঃ আবির শেখ সহ বিএনপি এর বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছাত্রদলের নেতাদের মধ্য থেকে নিলয় হাওলাদার মোস্তফা বলেন যে , সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। যেখানেই অসহায় – নির্যাতিত মানুষ থাকবে সেখানেই আমরা ছাত্রদল নিঃস্বার্থ ভাবে সবার আগে এগিয়ে যাবো ইনশাআল্লাহ । আমাদের সংগঠন ছাত্রদলের মাধ্যমে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। যদি কোন অসহায় মানুষ বিপদে পরে তাহলে তাদের জানালে তারা সবাই মিলে সর্বাত্মক সহায়তা করবেন বলে জানান।

বিপদের সময়ে এভাবে ছাত্রদলের সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে ওই নারী ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন যে , “আমার এই কঠিন সময়ে যারা পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”

স্থানীয় এলাকাবাসী ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও মানবিক যে কোন কার্যক্রমে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদী।

 এফ এম মিরাজুল সৈকত , 06-05-2026
01811953261
  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *