ভেতরের খবর নিউজ ডেস্ক: কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের একদিন পর এক গৃহবধূকে তেঁতুলগাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করে নিচে নামায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে থাকা লম্বা তেঁতুলগাছের মগডালে তাঁকে দেখতে পান এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের ডালে কখনো বসা আবার কখনো শোয়া অবস্থায় ছিলেন তিনি। সেখানে বসেই তাঁকে কিছু খেতেও দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।
পরে খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করার চেষ্টা চালায়। তবে শুরুতে তিনি নিচে নামতে রাজি হননি এবং পানিতে লাফ দেওয়ার হুমকিও দেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিবারের সহায়তায় ওই নারীকে নিরাপদে উদ্ধার করেন। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা
@ইয়াসমিন রিমা