ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর- দক্ষিণের নতুন কমিটি গঠন প্রক্রিয়া চলমান বলে জানা গেছে। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে নেতারা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতৃত্বের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে আরো আগেই । তাছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক দুজন ই এমপি মন্ত্রী হয়েছেন। তাই বিএনপির হাই কমান্ড নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছেন। পদ পেতে নেতাদের নিকট লবিং এর পাশাপাশি নিজ নিজ সহকর্মী ও অনুসারীদের নিয়ে কেউ কেউ দলীয় কার্যালয় কেন্দ্রিক শো ডাউনও করছেন। বিভিন্ন সূত্রে খবর নিয়ে জানা গেছে ত্যাগী,সৎ ও কমিটমেন্ট রক্ষাকারী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন হবে। তবে কমিটি সিনিয়র নেতৃত্ব নাকি জুনিয়র দিয়ে হবে এবিষয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। বর্তমান নেতৃত্বের অধিকাংশ ই সিনিয়র নেতৃত্ব দিয়ে কমিটি গঠনের পক্ষে। কেন্দ্রীয় ও মহানগর কমিটির গুরুত্বপূর্ণ পদের জন্য বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা, ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ জুয়েল, সাবেক ছাত্রনেতা শাহ্ নাওয়াজ অন্যতম। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল খান, সাবেক প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের শেখ ফরিদ ও সাবেক সমবায় সম্পাদক মোশারেফ মুশু গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এদের মধ্যে দু একজন কেন্দ্রীয় না হলেও মহানগরীর দায়িত্ব পেতে আগ্রহী। নিজ নিজ অবস্থান থেকে চেষ্টার পাশাপাশি বিদায় নিতে যাওয়া সভাপতি সাধারণ সম্পাদকও তাদের নিজ অনুসারীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখে যাওয়ার চেষ্টা করছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সব কিছুর পরেও কেন্দ্রীয় ও মহানগরে সৎ ও নিষ্ঠাবান নেতৃবৃন্দের সমন্বয়ে নতুন কমিটি গঠন হবে এমনটাই সংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা।
সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম
ভেতরের খবর নিউজ ডেস্ক: ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…