সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, উদ্ধার ৪ জেলে

ভেতরের খবর নিউজ ডেস্ক: সুন্দরবনে নিয়মিত টহলের সময় বন বিভাগের সদস্যদের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপহৃত চার জেলেকে উদ্ধার করা হলেও দস্যুদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার সকাল ১০টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির অধীন সিঙারটেক এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের দাবি, টহলরত দুটি দলের সদস্যরা সন্দেহজনক একটি দ্রুতগতির ট্রলারের কাছে গেলে সেখান থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে বনরক্ষীরাও পাল্টা গুলি চালায়।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম জানান, বন বিভাগের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট প্যাট্রোলিং টিম যৌথ অভিযানে অংশ নেয়। একপর্যায়ে বনদস্যুরা ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে বনের ভেতরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দস্যুদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়। সেখান থেকে একটি বন্দুক, গুলি এবং হাত-পা বাঁধা অবস্থায় চার জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার আবদুল বারেক খান ও হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম এবং দাকোপ উপজেলার ইরাক শেখ। তাঁরা জানান, শরীফ বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করেছিল।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, উদ্ধার জেলেদের শেলারচর টহল ফাঁড়িতে রাখা হয়েছে এবং তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় বন বিভাগের কেউ হতাহত হননি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *