ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে বাবার পর মারা গেল শিশু কন্যা

ভেতরের খবর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার ঘটনায় বাবার মৃত্যুর পর এবার মারা গেল সাত বছর বয়সী শিশু কথা। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে একই ঘটনায় সোমবার সকালে মারা যান কথার বাবা মো. কালাম (৩৫)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় বাবা-মেয়েসহ দুজনের মৃত্যু হলো। দগ্ধ পরিবারের আরও তিন সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মো. কালামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে বুধবার সন্ধ্যায় তার মেয়ে কথারও মৃত্যু হয়। আহত অন্য তিনজন এইচডিইউতে চিকিৎসাধীন আছেন।
গত রোববার ভোরে সদর উপজেলার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকায় একটি নয়তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. কালাম, তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭) দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে কক্ষে গ্যাস জমে ছিল। ভোরে চুলা বা লাইটার জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *