ভেতরের খবর নিউজ ডেস্ক: আসিফ নজরুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ছাত্র ছিলেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠার পর তিনি এ ব্যাখ্যা দেন।
আসিফ নজরুল লেখেন, তিনি তখন আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র ছিলেন এবং সেই সময় থেকেই বিষয়টি জানতেন। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমীন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ছিলেন।
পোস্টে তিনি আরও বলেন, সে সময় দেশে হুসেইন মুহম্মদ এরশাদ–এর শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে এরশাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। নিরাপত্তাজনিত কারণেই সম্ভবত তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়।
@ইয়াসমিন রিমা