কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ১৪ তম সুকান্ত মেলার উদ্বোধন

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিনদিনব্যাপী সুকান্ত মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার ঊনশিয়া গ্রামে সুকান্তের পৈত্রিক ভিটায় শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে ১৪তম এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।
আলোচনা সভায় কবি সুকান্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের প্রভাষক প্রিন্স আহমেদ।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সুকান্ত মেলা উপলক্ষে গ্রামীণ সংস্কৃতির মেলার আয়োজন করা হয়। মেলার মাঠজুড়ে বসানো হয়েছে বিনোদনমূলক বিভিন্ন স্টল ও বাহারি খাবারের দোকান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিকে ঘিরে মোমবাতি প্রজ্বলন করা হয়। আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে কোটালীপাড়া উদীচী ও শিল্পকলার উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
১৯২৬ সালের ১৫ আগস্ট তিনি তার মাতামহের বাড়ি কলকাতার কালীঘাটের ৪৩, মহিম হালদার স্ট্রীটের বাড়িতে জন্মগ্রহণ করেন। এক নিম্নবিত্ত পরিবারে জন্ম। তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্তর্গত ঊনশিয়া গ্রামে।
দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কোলকাতার ১১৯ লাউডন স্ট্রিটের রেড এড কিওর হোমে মৃত্যুবরণ করেন।

# এফ এম মিরাজুল সৈকত , ১৩.০৫.২০২৬
01811953261

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *