বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকারঃ বাজেট ঘোষণা

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৬ কোটি ৯৩ লাখ ৪ হাজার ২২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ২২৯ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ১৬ লাখ ১৬ হাজার ১২ টাকা।
অন্যদিকে উন্নয়ন খাতে আয় ও ব্যয় উভয়ই ধরা হয়েছে ৪১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা। সব মিলিয়ে বাজেটে ১৯ লাখ ৩ হাজার ২১৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।বাজেট অধিবেশনে পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, ব্যবসায়ী ঈমান আলী ও মামুনুর রশিদ শিপন, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ সাইফুর রহমান এবং বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণাকালে পৌরসভার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি ও আধুনিক পৌর ব্যবস্থাপনা গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *