গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনেরই মৃত্যু

ভেতরের খবর নিউজ ডেস্ক: ফতুল্লা এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের পাঁচজনের সবাই মারা গেলেন।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়মা (৩২)। চিকিৎসকদের ভাষ্য, তাঁর শরীরের ৬০ শতাংশ এবং শ্বাসনালি পুড়ে গিয়েছিল।
এর আগে একই ঘটনায় মারা যান তাঁর স্বামী মো. কালাম (৩৫), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)। নিহতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকার একটি ভবনের নিচতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি বাউফল উপজেলায়। কালাম পেশায় সবজি বিক্রেতা ছিলেন।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে কালামের শরীরের ৯৫ শতাংশ, কথা’র ৫২ শতাংশ, মুন্নার ৪০ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত রোববার ভোরে ফতুল্লার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকায় একটি ৯ তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে কক্ষে গ্যাস জমে ছিল। পরে চুলা বা লাইটার জ্বালানোর সময় বিকট বিস্ফোরণ ঘটে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *