“মানবিক দৃষ্টিকোণ থেকে অধ্যক্ষের পাশে দাঁড়ালেনঃএমপি আব্দুল আজিজ”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ওসমান গনির চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার বনপাড়ায় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ ওসমান গনি বলেন, গত সরকারের পতনের পর একটি সংঘবদ্ধ চক্র তার ছুটিকালীন সময়ে ‘মব’ সৃষ্টি করে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে তিনি জানতে পারেন, সেই কাগজে তার পদত্যাগপত্র লেখা হয়েছে। তিনি দাবি করেন, এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

তিনি আরও জানান, ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে তাকে সাময়িকভাবে দায়িত্ব পালন থেকে বিরত রাখলেও তার বেতন-ভাতা চালু রাখার সিদ্ধান্ত দেয়।

অধ্যক্ষ ওসমান গনি বলেন, বিষয়টি নিয়ে তিনি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন। সবকিছু যাচাই-বাছাই করে এমপি আব্দুল আজিজ মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করেন এবং প্রতিষ্ঠানে যোগদানের জন্য একটি ডিও লেটার প্রদান করেন।
স্থানীয়দের মতে, এমপি আব্দুল আজিজ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং মানবিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখেন। একজন জনবান্ধব ও মানবিক জনপ্রতিনিধি হিসেবে তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ওসমান গনি আরও বলেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং কোনো পদ-পদবীতেও ছিলেন না। তার বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সংবাদ পুনরায় যাচাই করে সত্য তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি।

এ সময় তিনি ভেতরের খবরকে বলেন, ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদ্রাসার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা জন্য এবং তাকে চাকরিতে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ওসমান গনির শ্বশুর নূর মোহাম্মদ, স্ত্রী মোছা. সাজেদা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *