ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সাত টুকরা করে পলিথিনে মোড়ানো অবস্থায় ফেলে রাখা হয়েছিল।
আজ রোববার বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনে একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো অর্ধগলিত মরদেহের সাতটি অংশ উদ্ধার করা হয়। তবে এখনো মাথা উদ্ধার করা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে সেখানে ফেলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
@ইয়াসমিন রিমা