যমুনায় তারেক-আল মাররি বৈঠক

ভেতরের খবর নিউজ ডেস্ক:  প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।
রোববার (১৭ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক সম্পর্ক, শ্রমবাজার, দক্ষ জনশক্তি রপ্তানি এবং দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশের কর্মীদের জন্য কাতারের শ্রমবাজারে আরও সুযোগ সৃষ্টি এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *