ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম রামিসা আক্তার। সে পরিবারের সঙ্গে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় বসবাস করত। তার বাবার নাম আবদুল হান্নান মোল্লা।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে রামিসাকে হত্যা করা হয়। পরে তার মরদেহ বাসা থেকে উদ্ধার করা হয়। শিশুটির বিচ্ছিন্ন মাথা বাসার শৌচাগারে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পল্লবী থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, “শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।”
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
@ইয়াসমিন রিমা