ওমানে চার ভাইয়ের মৃত্যু, মায়ের আহাজারি

ভেতরের খবর নিউজ ডেস্ক: ওমানে একসঙ্গে চার প্রবাসী ভাইয়ের মৃত্যুতে শোকের মাতম নেমেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায়। বুধবার সকালে কফিনবন্দী মরদেহ বাড়িতে পৌঁছালে ছেলেদের মৃত্যু সংবাদ শুনে বারবার জ্ঞান হারান মা খদিজা বেগম।
নিহতরা হলেন শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম। গত ১৩ মে ওমানের মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গাড়ির এসির কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।
বুধবার স্থানীয় হোছনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে চার ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পাশাপাশি দাফন করা হয় তাঁদের।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *