ভেতরের খবর নিউজ ডেস্ক:বিস্তারিত কমেন্টে –ঠাকুরগাঁও বিমানবন্দর আগামী দুই বছরের মধ্যে চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীরা বিমানবন্দর চালুর আশ্বাস দিয়েছেন। তাই কিছুটা ধৈর্য ধরলে ভবিষ্যতে ঠাকুরগাঁও থেকেই বিমানে ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে।
বিমানবন্দর চালুর সম্ভাব্য করণীয় নির্ধারণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সিভিল এভিয়েশনের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে গেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ফখরুল আরও জানান, ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের কাজ এগিয়ে চলছে। এছাড়া সদর উপজেলার ভূল্লী ও রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণার গেজেটও হয়ে গেছে। তিনি বলেন, এলাকার উন্নয়নে তিনি কাজ করে যেতে চান।
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে শিল্প-কারখানায় বিনিয়োগ বাড়লে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে। এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সমালোচনা করে ফখরুল বলেন, স্বাধীনতাবিরোধী ভূমিকার কারণে জনগণ কখনোই দলটিকে ক্ষমতায় আনবে না।
এর আগে আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত বিমানবন্দর চালুর কাজ শুরু করা হবে। আগামী মাস থেকেই প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
@ইয়াসমিন রিমা