ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা সকালে রাস্তায় মিছিল করেছে বলে জানা গেছে। বুধবার সকালে নগরের ডিসি হিল এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রায় ২০ থেকে ৩০ জনের একটি দল ডিসি হিলের সামনে থেকে মিছিল শুরু করে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায়। মিছিলের সামনে একটি ব্যানারও ছিল। কিছু দূর যাওয়ার পর তারা সড়কের পাশে দাঁড়িয়ে পথসভায় বক্তব্য দেয়।
ঘটনার ভিডিও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও নিজের ফেসবুকে শেয়ার করেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, মিছিলের বিষয়টি পুলিশ যাচাই–বাছাই করছে। জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।
@ইয়াসমিন রিমা