পল্লবী হত্যাকাণ্ডের ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এ নৃশংস ঘটনার বিচার সম্পন্ন করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
ঘটনার মূল আসামি সোহেল রানা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, অপরাধ গোপন করতে মরদেহ খণ্ডবিখণ্ড করারও চেষ্টা করেছিলেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর সোহেল রানা পালিয়ে গেলেও সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *