মেহেরপুরে ৯ বছরের শিশুর ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ভেতরের খবর নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, জরিমানার অর্থ আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দিতে হবে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন গাংনীতে ঘটনাটি ঘটে। পরবর্তীতে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানালে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
ঘটনার দিনই শিশুটির বাবা গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করে। ১৩ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়, যা সশরীর ও ভিডিও কলে সম্পন্ন হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই রায়কে ন্যায়বিচারের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *