ঈদের আগে ট্রাকে প্রাণ গেল ১৫ শ্রমিকের

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঈদকে সামনে রেখে পণ্যবাহী ট্রাক চলাচল তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত থাকলেও, রড বোঝাই একটি ট্রাকে এত সংখ্যক মানুষ কীভাবে যাত্রী হিসেবে উঠলো তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। প্রশাসনের নজরদারি নিয়েও দেখা দিয়েছে সমালোচনা।
এদিকে দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন। তারা সবাই নওগাঁ জেলার মান্দা উপজেলা ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাবোলা গ্রামের বাসিন্দা। নিহতরা পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বাকি নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *