ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঈদুল আজহার পর দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ সংরক্ষণের পরিকল্পনা করছে সরকার। সোমবার (২৫ মে) মেট্রোরেলে প্রবীণ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের কার্ড উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী তাকে ফোন করে ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে একটি করে কোচ সংরক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর রাতেই রেলসচিবের সঙ্গে আলোচনা করা হয় এবং সোমবার থেকেই চট্টগ্রাম ও সিলেটগামী দুটি ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালু করা হয়েছে।
তিনি আরও জানান, ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য একটি করে কোচ সংরক্ষণের বিষয়টি বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের পরিকল্পনা রয়েছে।
ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন। তবে অনেক যাত্রী নিয়মিত পরিবহনের বদলে পিকআপ, ট্রাক ও উন্মুক্ত যানবাহনে যাতায়াত করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
রডবোঝাই ট্রাক উল্টে হতাহতের ঘটনায় তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ওই ট্রাকে ২৫-২৬ জন যাত্রী ছিলেন, যদিও পণ্যবাহী এসব যান যাত্রী পরিবহনের জন্য নয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *