বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকার: বিদ্যুৎমন্ত্রী

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাসিনা সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। এ কারণে বর্তমান সরকার চাপে রয়েছে এবং প্রতিদিন পাওনাদাররা বকেয়া টাকার জন্য চাপ দিচ্ছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষ এ জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার গুণগত মান উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষকতা শুধু বেতনের চাকরি নয়, বরং মানুষ গড়ার দায়িত্ব। তিনি বলেন, “বেতন সংসার চালানোর জন্য, কিন্তু আপনাদের মূল লক্ষ্য হওয়া উচিত যোগ্য মানুষ তৈরি করা।”
তিনি আরও বলেন, শুধু সংখ্যায় বেশি শিক্ষার্থী নয়, বরং মেধাবী ও প্রতিযোগিতায় সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে। নিজের সন্তানের মতো অন্যের সন্তানদের ভবিষ্যৎ নিয়েও শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুকু বলেন, “আমাদের সময়ের বুয়েটের ছাত্র আর এখনকার বুয়েটের ছাত্রের মধ্যে অনেক তফাৎ রয়েছে।”
জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *