ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার করা ১৫ কোটি টাকা ও ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, জেলা পরিষদের প্রশাসক যে অর্থের কথা বলেছেন, তা ব্যক্তিগতভাবে নেওয়া হয়নি; বরং উপজেলার জন্য বরাদ্দ বাজেট, যা এডিপি প্রকল্পের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কাজে ব্যয় হয়েছে।
হাসনাত আরও দাবি করেন, দেবীদ্বার উপজেলায় প্রায় ৫ কোটি টাকা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এসব অর্থের সম্পূর্ণ হিসাব জেলা প্রশাসন ও উপজেলা পর্যায়ে রয়েছে। তিনি অভিযোগ করেন, বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যেন টাকা ব্যক্তিগতভাবে নেওয়া হয়েছে যা সঠিক নয়।
@ইয়াসমিন রিমা