নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৪

ভেতরের খবর নিউজ ডেস্ক: নেত্রকোনায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও দুই মেয়ে রয়েছেন। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আমলি কেশবপুর গ্রামের নুরজাহান (৫০), তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৮) ও ইতি (১৫) এবং অটোরিকশাচালক রেহান মিয়া।
স্থানীয়রা জানান, নুরজাহান পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশাযোগে বাবার বাড়ি চল্লিশায় যাচ্ছিলেন। পথে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি লোকাল বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নুরজাহান ও স্মৃতি নিহত হন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে ইতি মারা যায়। পরে আহত চালক রেহান মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
এদিকে, ঈদের দিন রাতে কলমাকান্দা উপজেলার গজারকান্দি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আরও দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *