ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল-কে তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রেফ্রিজারেটরে তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও খাদ্যপণ্যের ত্রুটিপূর্ণ লেবেলিংয়ের বিষয় ধরা পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেছে।
@ইয়াসমিন রিমা