ডেমরায় হাসপাতালে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেপ্তার

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওয়ার্ড বয় নুর নবীকে (২০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার শামসুল হক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় শুক্রবার গভীর রাতে শিশুটির বাবা বাদী হয়ে ডেমরা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত নুর নবী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।
ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, একটি হাসপাতালে কোমলমতি শিশুর সঙ্গে এমন জঘন্য ঘটনার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দায়ের করা মামলায় গ্রেপ্তার নুর নবীকে আদালতে পাঠানো হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *