ভ্যানিটি ব্যাগে করেই পদত্যাগপত্র নিয়ে যান শেখ হাসিনা: মতিউর রহমান

ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র লিখলেও সেটি জমা দিয়ে যেতে পারেননি বলে দাবি করেছেন মতিউর রহমান চৌধুরী ।
রোববার (৩১ মে) ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য পোস্ট’-এ দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা তিন পৃষ্ঠার একটি পদত্যাগপত্র লিখেছিলেন। তবে পরিস্থিতির দ্রুত অবনতির কারণে সেটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া সম্ভব হয়নি।
মতিউর রহমান চৌধুরীর ভাষ্য অনুযায়ী, পদত্যাগপত্রে শেখ হাসিনা দেশের জন্য তার বিভিন্ন কাজের কথা উল্লেখ করেছিলেন এবং শেষাংশে পদত্যাগের কারণ লিখেছিলেন। একটি টেলিভিশন কর্মীর মাধ্যমে সেটি টাইপ করানোর কথাও ছিল, কিন্তু সময়ের অভাবে তা সম্পন্ন হয়নি।
তিনি আরও বলেন, গণভবনের চারপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকলে সেনাবাহিনীর পক্ষ থেকে দ্রুত সরে যাওয়ার তাগিদ দেওয়া হচ্ছিল। এ সময় তাড়াহুড়ার মধ্যে শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগও কক্ষে ফেলে যান। পরে গাড়িতে ওঠার সময় একজন ব্রিগেডিয়ার কর্মকর্তাকে ব্যাগটি নিয়ে আসতে বলেন।
মতিউর রহমান চৌধুরী দাবি করেন, সেই ভ্যানিটি ব্যাগের মধ্যেই পদত্যাগপত্রটি ছিল।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *