টিটিসি থেকে বহিষ্কার এনসিপি নেতা

বগুড়ার টিটিসিতে এক নারী প্রশিক্ষণার্থীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির চেষ্টার অভিযোগে এনসিপি নেতা আলী আজম সাব্বিরকে প্রশিক্ষণ কোর্স থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার তদন্ত কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেয় টিটিসি কর্তৃপক্ষ।
এর আগে অভিযোগের ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতাপেটা করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সৃষ্টি হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে টিটিসি কর্তৃপক্ষ।
এদিকে এনসিপিও আলী আজমকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে লিখিত ব্যাখ্যা তলব করেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *