বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য সচিব খন্দকার আল ইমরানকে পদ থেকে অপসারণ করে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার জেলা কমিটির এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের দাবি, তিনি একটি রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ডে জড়িত হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং প্রচারণামূলক পোস্ট শেয়ার করেন, যা সংগঠনের নীতিমালার পরিপন্থী।
তবে ইমরান বলেন, তিনি আগেই জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠনে যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং সম্মানজনকভাবে দায়িত্ব ছাড়তে পদত্যাগপত্র ও ছাড়পত্র চেয়েছিলেন।
জেলা কমিটির মুখ্য সংগঠক জান্নাতুল ফিরদাউস মিম জানান, অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় অংশগ্রহণের কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা