ভেতরের খবর নিউজ ডেস্ক: ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
নতুন নির্ধারিত দামে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডার ১৯৪০ টাকা থেকে কমে ১৮৮৫ টাকায় বিক্রি হবে। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১৭২৭ টাকা। দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়ানোর পর এবার কিছুটা কমলো এলপি গ্যাসের দাম।
@ইয়াসমিন রিমা