শিবগঞ্জে গৃহ-পরিচারিকার মরদেহ উদ্ধার

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নয়নী খাতুন (১৪) নামে এক গৃহ-পরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মোহনবাগ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নয়নী উপজেলার ধাইনগর ইউনিয়নের আঁখিরা গ্রামের রুবেল আলীর মেয়ে। তিনি মোহনবাগ এলাকার জান্নাতুল ফেরদৌসী নামে এক নারীর বাড়িতে গৃহ-পরিচারিকার কাজ করতেন।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বাড়ির লোকজনের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়নীর মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, সোমবার বিকেলে কাউকে কিছু না বলে একটি ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নয়নী।
তবে স্থানীয়দের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা হতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ নামিয়ে ফেলা হয়েছিল। তাই নয়নীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *