ভেতরের খবর নিউজ ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে হৃদয় ওরফে লিমন মোল্লা (২৬) নামে এক যুবক ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাতেই বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত হৃদয় উপজেলার উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার ছেলে। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
স্থানীয়দের ভাষ্য, রাত ১২টার দিকে নিজ ঘরে একাই ছিলেন হৃদয়। এ সময় মোবাইলে ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
নিহতের বাবা সিরাজ মোল্লা জানান, আত্মহত্যার আগে ঢাকায় থাকা স্ত্রী উর্মির সঙ্গে কথা হয়েছিল হৃদয়ের। পারিবারিক দ্বন্দ্ব, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও মানসিক চাপে ছিলেন তিনি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
@ইয়াসমিন রিমা