চাঁদপুরে এনসিপিতে যোগ দিলেন ২০০ নেতা–কর্মী

ভেতরের খবর নিউজ ডেস্ক:  চাঁদপুরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রায় ২০০ নেতা–কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে চারজন বীর মুক্তিযোদ্ধাও রয়েছেন।
শুক্রবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা আহ্বায়ক মাহবুবুল আলম এবং সদস্যসচিব আমানউল্লাহ পাটওয়ারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগদানকারীদের মধ্যে বিএনপি, গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতা–কর্মীরা রয়েছেন। দলে যোগ দেওয়া চার বীর মুক্তিযোদ্ধা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাঁদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের বিষয়ে বক্তব্য দেন। তিনি নবাগত নেতা–কর্মীদের জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *