ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ের দুই খালের মুখ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
@ইয়াসমিন রিমা