বিএসটিআইকে আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রীর

ভেতরের খবর নিউজ ডেস্ক: টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)কে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার রাজধানীতে ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পণ্যের গুণগত মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআই বদ্ধপরিকর। জনগণের আস্থা ধরে রাখতে মানসম্পন্ন পণ্য উৎপাদনে ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, খুলনা ও চট্টগ্রামে আধুনিক ভবন ও ল্যাবরেটরি নির্মাণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ১১ জেলায় পূর্ণাঙ্গ ল্যাবসহ আঞ্চলিক ভবন নির্মাণ এবং আরও ৪২ জেলায় সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *