ভেতরের খবর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফল উৎসব অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলা ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এনসিপির দাবি, ছাত্রদলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে এবং নেতা-কর্মীদের মারধর করে। এতে এনসিপির ১০ জন আহত হন। আহতদের মধ্যে উপজেলা সংগঠক আল ফারাবীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। এদিকে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, কয়েকজন দুর্বৃত্ত মঞ্চের বাঁশ ভাঙচুর করেছে। ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দলীয় পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা